রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

স্মৃতি

ছুটন্ত ট্রেন থেকে এক পলকের ঝাপসা দেখা।
বোধহয় চিনতে ভুল করিনি!
একটুও বদলায়নি সে,
বদলায়নি তার পোশাকআসাক!
ঘন কালো চুল দিয়ে আকাশ ঢাকার প্রয়াস সারাক্ষণ।
হয়তো কেউ তার ঘন চুলের আড়ালে
নিজের আকাশে হারিয়ে গুনছে শ্রাবণ।
কিংবা দু-চোখে নিজেকেই হারিয়ে বুনছে রঙিন স্বপন।
এক পলকের এই ঝাপসা দেখায়,
আমি বুনলাম কিছু না ভোলা স্মৃতি।

_________________সুরজিৎ সী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন