কাঠফাটা রোদ্দুরে চৌচির মাঠ।
রোদে জ্বলা তৃণ গুলো স্মৃতি হয়ে আছে।
ভোরের বাগানটা আজ বড় খাঁ-খাঁ করে।
নেই শালিকের কিচিমিচি কোকিলের কুহুতান।
বকম-বকম করে পায়রা ও আর গায় না।
পড়ে আছে শিথিল পাপড়ি আর শূন্য টব।
গোলাপের সাথে যেন ঝরে গেছে প্রজাপতির পাখনা।
খেজুরের গাছে ঝুলে বাবুইয়ের শূন্য কুলায়।
হঠাৎ ঈশান কোনে এক টুকরো মেঘ দেখে,-
রোদে চৌচির মাঠটি ও হেসে উঠল ক্ষণে।
ধীরে ধীরে সারা আকাশটা ভরে গেল ঘন কালো মেঘে।
অনেক গর্জাল, বর্ষার আশ্বাস জাগাল মনে।
রোদে পোড়া বাদামি ঘাস গুলো পেল সবুজের বার্তা।
একটা পলকা হাওয়ায় সব মেঘ উড়ে গেল হিমালয়ের বুকে।
_____________________সুরজিৎ সী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন